জিডিপির প্রবৃদ্ধি ও উন্নয়নের যে তথ্য বিগত সরকার আমাদের দিয়েছিল, তার ভিতরে মারাত্মক সমস্যা ছিল উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তথ্য উপাত্তের বড় রাজনীতিকরণ করেছে বিগত সরকার।
শনিবার (১৬ নভেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি, সেই বয়ানের ব্যবচ্ছেদ করতে না পারলে পরিবর্তন আসবে না।
এর আগে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তবর্তী সরকার।
উল্লেখ্য, গত ২১ আগস্ট দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের ঘোষণা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদন নিয়ে কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করেন দেবপ্রিয় ভট্টাচার্য। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২৮ আগস্ট বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।







