রহস্যজনকভাবে প্রায় এক মাস অন্তরালে থাকা চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তার পরিবর্তে নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে ওয়াং ই।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার কিন গ্যাংকে পদচ্যুত করার ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের স্বাক্ষরিত এক আদেশে কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণ বলা হয়নি।
নিয়োগের মাত্র ৭ মাস পরেই রহস্যজনকভাবে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ২৫ জুন রাশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
চীনের আইনপ্রণেতাদের ভোটের মাধ্যমে দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই-কে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।







