চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো সৌদি নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, লাইফস্টাইল
A A

মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সৌদি আরবের মডেল। ২৭ বছর বয়সী রুমি আল-কাহতানি হবেন দেশটির ইতিহাসে প্রথম কোন নারী, যিনি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে অংশ নিতে চলেছেন।

আল আরাবিয়া জানিয়েছে, সৌদি মডেল রুমি আল-কাহতানি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে করা এক পোস্টে প্রতিযোগিতায় তার অংশগ্রহণের ঘোষণা দেন। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে আল-কাহতানির ১০ লাখ অনুসারী রয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে আল-কাহতানি বলেছেন, মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এর মাধ্যমে সৌদি আরব বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।

এর আগেও কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আল-কাহতানি। সর্বশেষ কয়েক সপ্তাহ আগেও তিনি মালয়েশিয়ায় মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন। তিনি ইতিমধ্যে মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস আরব ওয়ার্ল্ড পিস খেতাব জিতেছেন।

Reneta

বিভিন্ন অনুষ্ঠানে রুমি আল-কাহতানিকে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা গেছে। এর আগে এক সাক্ষাৎকারে তিনি তার সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার ইচ্ছার কথাও জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বসুন্দরী নির্বাচনে অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সের চলতি বছরের আসরটি মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিস ইউনিভার্সসৌদি নারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT