বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম ও নিয়মিত বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ (১ জুলাই) সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের শুরুতে জাপানের নাগাসাকি পিস পার্কে শান্তি স্তম্ভ স্থাপন করায় নাগাসাকির মেয়রের দেওয়া সার্টিফিকট অব অ্যাপ্রিসিয়েশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র হ ম মুক্তাদির।

একই সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এর দপ্তর থেকে প্রাপ্ত চ্যাম্পিয়ন পুরস্কার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

আজ মন্ত্রিসভার বৈঠক নিয়ে সচিবালয়ে ব্রিফ করেছেন মন্ত্রিপরিষদ সচিব।

বিষয়:প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…