চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসে আগুনকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস, নাশকতা কিনা দেখছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
ফায়ার সার্ভিস কর্মীরা বাসে আগুন নেভানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে গেছে। এ ঘটনাকে রহস্যজনক মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে পুলিশ।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।

ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, তদন্ত করে আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসেন বলেন, রাজধানীর ডেমরায় ধার্মিকপাড়ায় গ্যারেজে আওয়াজের পর দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে একে একে ১৪টি বাস পুড়ে যায়।

ঘটনাটি নাশকতা কি না- এমন প্রশ্নের জবাবে ওয়ারী বিভাগের ডিসি ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে দুর্ঘটনা ঘটলে একটি বা দুটি অথবা ছয়টি বাসে আগুন লাগতো। তাই বলে একেবারে সারিবদ্ধভাবে থাকা ১৪টি বাস পুড়ে যায় কীভাবে?

পুলিশ জানিয়েছে, গ্যারেজে বাসগুলো পাশাপাশি রাখা ছিল। কীভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে। তারা আলামত সংগ্রহ করবেন।

ট্যাগ: ডেমরা গ্যারেজফায়ার সার্ভিসলন্ডন এক্সপ্রেসের ভলভো বাসে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

পরবর্তী

অতিরিক্ত যাত্রী ওঠালে ব্যবস্থা, যানজট নিরসনে আলাদা মনিটরিং: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী অতিরিক্ত যাত্রী ওঠালে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত যাত্রী ওঠালে ব্যবস্থা, যানজট নিরসনে আলাদা মনিটরিং: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নফাঁসের ঘটনায় জাবিতে শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT