চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত স্বভাবের ছেলেটা কীভাবে ট্রাম্পকে গুলি করলো, ভেবেই পাচ্ছে না পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A
শান্ত স্বভাবের ছেলেটা কীভাবে ট্রাম্পকে গুলি করলো, পরিবার ভাবছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা শান্ত স্বভাবের যুবক টমাস ম্যাথু ক্রুক কী করে এ হামলা চালালো ভেবেই কুল পাচ্ছেন না তার পরিবার। 

তারা বাবা ম্যাথু ক্রুক আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন, কীভাবে তাদের ছেলে এই কাজ করল, তা বোঝার চেষ্টা করছেন। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তিনি সবিস্তারে কিছু বলতে চান না। যুবকটির মামাও এখনও ধোঁয়াশায় রয়েছেন।

যুবক টমাস ম্যাথু ক্রুককে যারা ছোটবেলা থেকে চেনেন, তারা জানিয়েছেন, ছোট থেকেই একা থাকতে ভালবাসতেন তিনি।

Banglabid

স্কুলে তার কয়েক জন সহপাঠী সিএনএন-কে জানিয়েছেন, কারও সঙ্গেই মিশতে চাইতেন না ম্যাথু। রাজনীতিতেও তার কোনও রকম উৎসাহ ছিল না। এই স্বভাবের জন্য ক্লাসের অন্য সহপাঠীরা তাকে উত্ত্যক্ত করতেন বলে জানানো হয়েছে। এক সহপাঠী জানান, ‘আমি তো ভাবতেই পারছি না ম্যাথু এই কাজ করেছে। ওর মতো শান্ত, মুখচোরা ছেলে এটা করল কীভাবে?’

জানা গেছে, ম্যাথুর বাবা এবং মা দুজনেই আচরণ সংক্রান্ত কাউন্সেলিং করে থাকেন। তাদের ছেলের মধ্যেও আচরণগত কোনও পরিবর্তন, তারা লক্ষ করেছিলেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনই বিস্তারিত ভাবে মুখ খুলতে চায়নি যুবকের পরিবার।

আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। শনিবার তার নির্বাচনী জনসভা ছিল পেনসিলভেনিয়ায়। সেখানেই তাকে গুলির ঘটনা ঘটে। হঠাৎ পর পর তিনটি গুলির শব্দ শোনা যায়। কথা বলতে বলতে আচমকা ডান কানে হাত দেন ট্রাম্প। কিছু যে ঘটেছে, বুঝতে পেরে মুহূর্তে নিচু হয়ে বসে পড়েন পিছনে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা। ট্রাম্প নিজেও কানে হাত দিয়েই বসে পড়েন। মঞ্চেই পোডিয়ামের আড়ালে তাকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তারক্ষীরা। কিছু ক্ষণ পরে তাকে ধরে আস্তে আস্তে তোলা হয়। ট্রাম্প উঠে দাঁড়ান। দেখা যায়, তার ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মুখেও রক্ত লেগে রয়েছে।

Reneta

তদন্তকারী সংস্থা এফবিআই জানায়, হামলাকারী বছর কুড়ির এক যুবক। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন তিনি। তার ছোড়া গুলিতে আরও এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়। দুজন গুরুতর জখম হন।

এফবিআই-এর পক্ষ থেকে জানানো হয়, পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক। যেখানে ট্রাম্পের মঞ্চ বাধা হয়েছিল, তার থেকে ১৩০ গজ (১১৯ মিটার) দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যেরা। তারা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। তাতেই মৃত্যু হয় যুবকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিআইটমাস ম্যাথু ক্রুকট্রাম্পকে গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT