চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাট ফেরতের পুরো প্রক্রিয়া এখন অনলাইনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে, যার মাধ্যমে ভ্যাট ফেরতের পুরো প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে।

এই মডিউলের মাধ্যমে করদাতারা অনলাইনে রিফান্ডের আবেদন জমা দিতে পারবেন, যা যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে। নতুন ব্যবস্থায় এনবিআরের ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) ও অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাসের মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে অনুমোদিত রিফান্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এর মাধ্যমে করদাতার অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হবে।

এখন থেকে করদাতারা অনলাইনে মূসক রিটার্ন দাখিলের সময় মূসক-৯.১ ফরম ব্যবহার করে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট সেই আবেদন যাচাই করে আইভাস ও আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে অর্থ স্থানান্তর সম্পন্ন করবে।

নতুন এ পদ্ধতিতে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে আবেদন জমা দেওয়া বা চেক সংগ্রহের প্রয়োজন হবে না। এতে সময় ও ব্যয় কমবে, পাশাপাশি প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা ও গতিশীলতা।

এনবিআর জানিয়েছে, পূর্বে জমা দেওয়া অমীমাংসিত রিফান্ড দাবিগুলোকেও নতুন অনলাইন সিস্টেমের আওতায় আনতে হবে। মডিউলটি সঠিকভাবে ব্যবহারের জন্য ইতোমধ্যেই সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে এনবিআরের ডিজিটাল রূপান্তর আরও এক ধাপ এগিয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে সব কর-সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় করে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডভ্যাট রিফান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যদি বিশ্বকাপে খেলে তা হবে ‘বিশেষ’ কিছু: স্কালোনি

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতার পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত করেছে

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT