চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে ইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), দ্য অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিজ (এ-ওয়েব) ও ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট সাউথ এশিয়া (ফিমবোসা)ভুক্ত ৩৪ দেশকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

আজ (২২ নভেম্বর) বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এই সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়েছে, নিজ খরচে বিমানভাড়া দিয়ে এসব দেশের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন। তবে আসার পর থাকা-খাওয়া ও তাদের যাতায়াত খরচ বহন করবে নির্বাচন কমিশন।

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন কমিশনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। ওইসব দেশের নির্বাচন কমিশনার বা কমিশনের কোন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে আসলে- তাদের এদেশে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ বহন করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, এটা অনেকটা সৌজন্যতা, কারণ ওইসব দেশের নির্বাচন পর্যবেক্ষণে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। তখন তারাও আমাদের এসব সুবিধাগুলো দিয়ে থাকে। তবে তাদের এদেশে আসা-যাওয়ার বিমান ভাড়া নিজেদের বহন করতে হবে। এ ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকদের নিজ খরচে নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে বলে তিনি জানান।

আমন্ত্রণ জানানোর তালিকায় সার্ক ও ফিমবোসাভুক্ত দেশগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। এ ওয়েবভুক্ত দেশগুলো হলো -অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, সাউথ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, সাউথ আফ্রিকা, সেনেগাল ও থাইল্যান্ড।

আমন্ত্রণ জানানো ওআইসিভুক্ত ১০টি দেশ হলো- আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও সৌদি আরব। এছাড়াও একক দেশ হিসেবে জাপান, চীন ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিএ-ওয়েবওআইসিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনদ্য অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিজনির্বাচননির্বাচন কমিশননির্বাচন কমিশনারফিমবোসাফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট সাউথ এশিয়ামোঃ আলমগীরসার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT