বাংলাদেশ

‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার করল ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা

চিকিৎসকদের প্রতিবাদ ও সমর্থন জানাতে উপস্থিত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী প্রত্যাহার করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

সোমবার ২ সেপ্টেম্বর বিকেল ৪টায় ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা এ কথা জানান।

চিকিৎসকরা বলেন, জরুরি সেবা স্বাভাবিক নিয়মে চলবে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোরে/ বহির্বিভাগে (রোগী দেখা) সেবা চালু থাকবে।

চিকিৎসকরা আরও জানান, পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইনের খসড়া প্রনয়ণ ও হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, এই ২ দফা দাবিতে সকাল ৮ টা থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন চিকিৎসকরা।

বিষয়:চিকিৎসক ঢাকা মেডিকেল ঢামেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…