গোপালগঞ্জ

বেনজীরের মালিকানাধীন ইকো রিসোর্টের নিয়ন্ত্রণে জেলা প্রশাসন

প্রাকৃতিক জলাভূমি ও সবুজ ক্ষেত্রের মনোরম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জলাভূমি ও সবুজ ক্ষেত্রের মনোরম দৃশ্য, যেখানে জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আদালতের নির্দেশে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার ৭ জুন রাত সাড়ে ১১টার পর গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে ঘোষণা দিয়ে পার্কটির যাবতীয় নিয়ন্ত্রণ নেয়। এতে শনিবার ৮ জুন থেকে পার্কের কর্তৃত্ব জেলা প্রশাসনের হাতে চলে আসে।

গোপালগঞ্জ দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, শনিবার সকাল থেকে পার্কটির যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রস্তুতের কাজ শেষ হওয়ার পর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হবে। এর পর থেকে জেলা প্রশাসকের নির্দেশনায় পার্কের সব কার্যক্রম চালু থাকবে। আয়-ব্যয়সহ জনবল নিয়োগ ও দর্শনার্থী প্রবেশের বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক।

গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে আমি আদেশ কার্যকর করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আদেশ কার্যকর করা হয়েছে। এখন থেকে এ সম্পত্তির তত্ত্বাবধায়ক জেলা প্রশাসক।

২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক ও আইজিপি থাকাকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী কয়েকজনের কাছ থেকে নামমাত্র মুল্য দিয়ে প্রায় সাড়ে ৬০০ বিঘা জমি কিনে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল নামের একটি পার্ক গড়ে তুলেন বেনজীর আহমেদ। স্থানীয়দের দাবি পুলিশের সাবেক আইজিপি  তাদেরকে বিভিন্ন কায়দায় ভয় দেখিয়ে, জোর করে ও নানা কৌশলে নামমাত্র টাকা দিয়ে এ জমি কিনেছেন।

বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা মোতাবেক শুক্রবার রাত সাড়ে ১১টারপর বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।

বিষয়:গোপালগঞ্জ জেলা প্রশাসন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…