নতুন প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ রেখে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। রাজধানীতে ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনায় তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব মহলকে এগিয়ে আসতে হবে। বিশ্বমঞ্চে দেশের গৌরবময় ভাবমূর্তি বিনির্মাণে গুরুত্বারোপ করেন মুক্তিযোদ্ধারা।







