বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির তখন নামকরণ করা হবে রেমাল। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। উপকূলে স্বাভাবিকের চেয়ে অধিক জলোচ্ছাসের আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।






