আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ইংল্যান্ডের লর্ডসে। আগামী জুনে পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৫ সালের ১১ জুন থেকে শুরু হবে এবারের মুকুট নির্ধারণী ম্যাচ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল টানা তিনবার আয়োজিত হতে চলেছে ইংল্যান্ডের মাটিতে। চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুবছরের চক্রে দলগুলো নিজেদের মধ্যে সিরিজ খেলে সেরা দুদল নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল। এর আগে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুবারই রানার্সআপ হয়েছে ভারত।
এদিকে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে তিনধাপ এগিয়েছে বাংলাদেশ। ছয় থেকে উঠে এসেছে চার নম্বরে। পেছনে ফেলেছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দলকে।










