সাইবার সিকিউরিটি অ্যাক্ট দ্রুত সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা সাইবার সিকিউরিটি অ্যাক্ট দ্রুত সংস্কার করার বিষয়ে আলোচনা করছেন, পেছনে লাল ব্যাকড্রপ ও মাইক্রোফোনে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাইবার সিকিউরিটি অ্যাক্ট দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। যে আইনগুলোর বিষয়ে ইতিমধ্যেই পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে, সেগুলোও দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিকার ফোরামের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ‘অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে। তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ঝিমিয়ে গেছে। আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা যায়নি।’
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিল। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার।






