রাজনীতি

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেবার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনে বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পাশে অন্য দুই নেতা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে। আগামীতেও তারা ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনের পরিবেশ যেন না থাকে সেজন্য তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়ার বিষয়ে সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়ার সমালোচনা করে ফখরুল বলেন, এটি কেবল দুশ্চিন্তার নয়, আতঙ্কের বিষয়। এ সংক্রান্ত যেন আইন পাশ না হয় সে দাবি জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রতিটি স্টেপই ঝুঁকিপূর্ণ। সেটা দেখে লাভ নেই, জনগণ জেগে উঠেছে। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে। তারা আবারও তাই করবে।

১৩ অক্টোবর কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশে যে হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ওই ঘটনা আওয়ামী লীগের সংসদ সদস্য বাহারের নির্দেশে হয়েছে। ওই ঘটনায় ছাত্রলীগ যুবলীগ সরাসরি জড়িত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

বিষয়:আওয়ামীলীগ সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…