চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজা স্থগিত চেয়ে রাহুল গান্ধীর আবেদন আদালতে খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রাহুল গান্ধী আদালতে সাজা স্থগিতের জন্য আবেদন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়া ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সাজা স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করেছে দেশটির একটি আদালত।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জাতীয় নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Banglabid

গান্ধীকে ২০১৯ সালের একটি নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি নিয়ে মন্তব্যের জন্য দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। তবে সমস্ত আইনি আপিল শেষ না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হবে না বলেও জানানো হয়েছে।

গান্ধীর আইনজীবী কিরিট পানওয়ালা বলেছেন, তারা গুজরাট হাইকোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন।

গত ২৩ মার্চ সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার একদিন পরে সংসদে তার আসন হারান রাহুল। দেশটির আইন অনুযায়ী একজন আইনপ্রণেতা অপরাধে দোষী সাব্যস্ত এবং দুই বা তার বেশি বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে অবিলম্বে অযোগ্য ঘোষণা করা হবে।

Reneta

কংগ্রেস রাহুলের শাস্তির সমালোচনা এবং ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রাজনৈতিক প্রতিহিংসার জন্য অভিযুক্ত করেছে। যদিও বিজেপি তা অস্বীকার করে বলেছে, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

উল্লেখ্য ২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রচার করতে নেমে কর্নাটকের একটি জনসভায় মোদি পদবি নিয়ে রাহুল বলেছিলেন, ‘সব চোরদের পদবি কি মোদিই হয়?’ রাহুলের এই মন্তব্যে মোদি সম্প্রদায়ের মানুষের মর্যাদাহানি হয়েছে বলে দাবি করে গুজরাটের সুরাটের একটি আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই রাজ্যেরই এক বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতভারতরাহুল গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০২

পরবর্তী

২২ বছর পর আফজাল-মিমি একসঙ্গে

পরবর্তী
একজন নারী রাজনীতিবিদ ও তার সহকারী বনানীতে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছর পর আফজাল-মিমি একসঙ্গে

বাইকে রোজা রেখে প্রতিবাদে সাইকেল চালাচ্ছেন একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে রোজা রেখে সাইকেলে ১৬৫ কিলোমিটার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT