আন্তর্জাতিক

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

অভিমুখী ট্রাম্পের ছবি, গম্ভীর মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিমুখী ট্রাম্পের ছবি, গম্ভীর মুখাবয়ব সহ, যা আন্তর্জাতিক ও রাজনীতি সংবাদে ব্যবহৃত হতে পারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি আলোচনা থমকে থাকার প্রেক্ষাপটে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

আজ (১৮ মে) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে দ্রুত নড়াচড়া করতে হবে, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুব গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে।

তবে ট্রাম্পের এমন মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এসেছে তেহরান থেকেও। ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, সংঘাত নিরসনে ইরান যে সর্বশেষ প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র তার স্পষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে। বরং ওয়াশিংটনের আপসহীন অবস্থান আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী বলে অভিযোগ করেছে তারা।

এর আগে এপ্রিলের শুরুতে ট্রাম্প ইরানের ‘গোটা সভ্যতা’ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। পরে ৮ এপ্রিল দুই দেশ যুদ্ধবিরতিতে যায়। এরপর যুদ্ধ অবসান, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইরানের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে নতুন প্রস্তাব পাঠায় তেহরান।

বিষয়:ইরান ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…