অপরাধ

আজিমপুরে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার

অপহৃত শিশু উদ্ধার, আজিমপুরে শিশুদের জন্য খেলনা পুতুলের সাথে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিমপুরে অপহরণের পর উদ্ধার হওয়া শিশু, শিশুটি পুতুলের সাথে বসে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু কন্যাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত কারে র‌্যাব।

এর আগে গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন তিনি।

জানা যায়, ডাকাতদলে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। তারা সাবলেট নেয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি ফারজানার একমাত্র শিশ কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়:ডাকাতি শিশু উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…