রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক
রংপুরে ডাকাতির পর একই পরিবারের চারজনের হত্যার ঘটনায় শোকপ্রকাশ ও তদন্তের দাবি, এলাকাজুড়ে আতঙ্ক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ৩ থেকে ৪ দিন আগে ওই শিক্ষকের বাড়িতে ডাকাতির পর পুরো পরিবারকে হত্যা করে দুর্বৃত্তরা। গণপতি চক্রবর্তীর স্বজন ও এলাকাবাসী অপরাধীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






