জনপদ

গর্ত থেকে উদ্ধারকৃত সেই শিশুটিকে মৃত ঘোষণা

রাজশাহীতে গর্তে পড়া শিশুকে উদ্ধারের জন্য মানুষজন জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওযার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, রাত ৯টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গতকাল বুধবার একটার দিকে শিশুটি গভীর নলকূপের মুখ দিয়ে ভিতরে পড়ে যায়। পরে বিকেল ৫টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়।

ওইদিন দুপুর ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশু সাজিদ (২)। খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না।

সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে গতকাল থেকে আজ রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম উদ্ধার অভিযানের সময় গতকাল বলেছিল, শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

বিষয়:গভীর নলকূপে পড়া শিশু রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…