বাংলাদেশ

সিএমএইচে চিকিৎসা নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন, ছবি তোলা হয়েছে হাসপাতালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের একটি ক্ষত অপসারণের চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল বৃহস্পতিবার এ অস্ত্রোপচার করা হয়।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকার সিএমএইচে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য একটি ছোট চিকিৎসা নিয়েছেন। শুক্রবার সকালে তিনি তার অফিসিয়াল দায়িত্ব পালন করেন।

চলমান সংলাপের অংশ হিসেবে আগামীকাল শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিষয়:প্রধান উপদেষ্টা ড. ইউনূস সিএমএইচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…