বিএসইসি’র চেয়ারম্যান হচ্ছেন এম মাশরুর রিয়াজ

বিএসইসি’র চেয়ারম্যান এম মাশরুর রিয়াজের ছবি, তিনি একটি ব্লু জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন এম মাশরুর রিয়াজ।
মঙ্গলবার ১৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত রোববার ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।
চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের পর পুঁজিবাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছিলো। এ অবস্থায় জরুরী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হলো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






