ভিডিও নিউজ

ফাস্ট ফুডে মজা, কিন্তু হাঁটুতে সাজা- চমকপ্রদ গবেষণা প্রকাশ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আল্ট্রা–প্রসেসড খাবারের বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ‘রেডিওলজি‘-তে। গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো (UCSF)-এর গবেষক জেহরা আক্কায়া, এমডি এবং তার সহকর্মীরা।

গবেষণায় ৬১৫ জন অংশগ্রহণকারী অন্তর্ভুক্ত ছিলেন, যাদের গড় বয়স ছিল প্রায় ৬০ বছর এবং শুরুতে কারো অস্টিওআর্থ্রাইটিস ছিল না। তাদের খাদ্যাভ্যাস ও শরীরের গঠন বিশ্লেষণ করা হয় এমআরআই (MRI) স্ক্যানের মাধ্যমে।

ফলাফলে দেখা যায়, যাদের খাদ্যতালিকায় আল্ট্রা–প্রসেসড খাবারের পরিমাণ বেশি ছিল, তাদের উরুর পেশির ভেতরে চর্বি জমার প্রবণতাও বেশি ছিল।

গবেষকদের মতে, আল্ট্রা–প্রসেসড খাবার—যেমন ব্রেকফাস্ট সিরিয়াল, মার্জারিন ও স্প্রেড, প্যাকেটজাত স্ন্যাক্স, সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস, ক্যান্ডি, ডেজার্ট, ফ্রোজেন পিৎজা, রেডি–টু–ইট খাবার এবং প্রসেসড ব্রেড বা বান—যা মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও তৈরি করে।

গবেষণার প্রধান লেখক বলেন, কত ক্যালোরি খেলাম এটা নয়। শারীরিক কার্যকলাপ বা অন্যান্য ফ্যাক্টর ঠিক রাখার পরও পেশির ভেতরের চর্বি ধীরে ধীরে পেশির গুণমান কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়াতে পারে।

এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য শুধু কত ক্যালোরি খাওয়া হচ্ছে তা নয়, বরং কোন ধরণের খাবার খাওয়া হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।“

বিষয়:অতিরিক্ত ক্যালোরি আল্ট্রা-প্রসেসড খাবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো কোমল পানীয় খাদ্যাভ্যাস চিকিৎসাবিজ্ঞান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…