চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে টিকটক বাঁচিয়ে রাখতে লড়াই করছেন সিইও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারিদের তথ্য পাচার করছে টিকটক, এমন অভিযোগের ভিত্তিতে দেশটিতে বন্ধ হয়ে যাওয়ার মুখে রয়েছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ। অভিযোগ ও নানা বিতর্কের পর মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শউ জি চিউ।

মার্কিন কংগ্রেসে শউ জি চিউ এর সাক্ষ্য প্রদানের আগেই সম্প্রতি এর লিখিত সংস্করণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শউ জি চিউ এর মতে, তারা চীন সরকারকে মার্কিন ব্যবহারকারীর ডেটা সরবরাহ করবে না এবং টিকটকে এটি করতে বলাও হয়নি। যে প্ল্যাটফর্মের লক্ষ্য ছিল ব্যবহারকারীদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করা এবং আনন্দ তাদের বিনোদন প্রদান করা।

শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই টিকটকের ১৫০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে, তাই সেখানে অ্যাপটি বন্ধ হয়ে গেলে বিশাল ধাক্কা খাবে প্রতিষ্ঠানটি। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শউ জি চিউ একজন সিঙ্গাপুরের নাগরিক যিনি ২০২১ সালে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন। এর পর থেকে বেশিরভাগ সময়ই আলোচনার বাইরে থেকেছেন তিনি।

শউ জি চিউ তার সাক্ষ্যে বলেন, “শুধুমাত্র মার্কিন বাবহাকারিদের জন্য আলাদা ডেটা ক্লাউড তৈরি করছে তারা এবং এর দায়িত্ব ও আক্সসেস ওরাকলকে দিতে যাচ্ছে। পুরো প্রক্রিয়াটি শেষ হলে চীনের এতে আর কোনও প্রবেশাধিকার থাকবে না।”

তিনি আরও বলেন, “টিকটক কখনই মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে শেয়ার করেনি বা তাদের কাছে সরকারের কাছ থেকে এমন কোনো অনুরোধও আসেনি। আর এমন অনুরোধ আসলেও টিকটক তা গ্রহণ করতো না।” 

Reneta

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এমন ধারণার পেছনে তাদের অতিরিক্ত সতর্কতাজনিত মানসিকতাকে দায়ী করেন তিনি।

গত বছরের শুরুতে টিকটকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। তাৎক্ষনিকভাবে এমন অভিযোগ অস্বীকার করে তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিকটকযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT