বাংলাদেশ

জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন সিইসি

সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, তফসিল ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, তফসিল ঘোষণা করতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক ডেকেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এরপর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

আজ (১৫ নভেম্বর) বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। এরপর বিকেল ৫টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক শুরু হবে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের তফসিল নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই এলাকায় পুলিশের মহড়াও দেখা গেছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা রয়েছে।

ধারণা করা হচ্ছে তফসিলে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হতে পারে।

বিষয়:ইসি তফসিল ঘোষণা নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…