চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকিংহামে কিশোর খুন, রহস্য সন্ধানে কারিনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
নির্মম পরিস্থিতিতে একজন মহিলা, সম্ভবত সিনেমার চরিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ইতোপূর্বেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে কারিনা কাপুরের ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডার্স’৷ এবার অপেক্ষা পর্দায় মুক্তি পাওয়ার৷ তার আগেই প্রকাশ্যে এলো আসন্ন ছবিটির টানটান উত্তেজনায় ভরপুর ট্রেলার৷

২ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, কারিনার চরিত্রের নাম জাসমিত ভামরা। একাধারে তিনি যেমন একজন মা আবার একজন গোয়েন্দাও৷ বাকিংহামশায়ারে এক মৃত্যুর রহস্য কিনারা করতে দেখা যাবে অভিনেত্রীকে৷

ক্রাইম-ড্রামা এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে শুরু থেকেই উদ্দীপনা নজরে এসেছে৷ ট্রেলার সেই পারদ বাড়িয়েছে আরও একধাপে৷ সন্তান হারানোর পর কীভাবে কারিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তারই ঝলক তুলে ধরা হয়েছে ট্রেলারে।

Banglabid

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে কারিনা এক সাক্ষাৎকারে বলেন, “আমি প্রথমবার একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত৷ আমি ক্রাইম-ড্রামা ভীষণ ভালোবাসি৷ আমি আমার ক্যারিয়ারের অন্যতম একটা চরিত্রে কাজ করতে পারলাম ৷”

অভিনেত্রী আরও বলেন, “আমি অপেক্ষায় রয়েছি এই ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য৷ কারণ এটা ৮০ শতাংশ ইংরেজিতে ও ২০ শতাংশ হিন্দিতে। আশা করছি এই ছবি দর্শকদের ভালো লাগবে৷”

হংসল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমার গল্প লিখেছেন অসীম অরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মস।

Reneta

পাশাপাশি শোভা কাপুর, একতা কাপুর এবং কারিনা কাপুরও প্রযোজনার দায়িত্বে আছেন। এই ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হচ্ছে কারিনার। ‘দ্য বাকিংহাম মার্ডারস’ মুক্তি পাবে ১৩ সেপ্টেম্বর। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'দ্য বাকিংহাম মার্ডার্স'কারিনা কাপুরক্রাইম থ্রিলারট্রেলার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত

পরবর্তী

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে, নিহত ৭১ জন

পরবর্তী
বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর ও গাছপালা, মানুষ জীবন বাঁচানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে, নিহত ৭১ জন

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ বাহিনীর অভিযান নিয়ে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হতে যাওয়া যৌথ বাহিনীর অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT