জনপদ

পদ্মা নদীতে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা নদীতে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার অভিযান চলাকালে উদ্ধারকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সাইম ও রিফাত নামে দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার (১০ জুন) সকালে তারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল।

রোববার (১১ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদী থেকে সাইমের মরদেহ ভেসে ওঠে। এরপর দুপুরে রিফাতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জানা যায়, সকালে ঘটনাস্থল থেকে ৫০ গজ পূর্ব দিকে সাইমের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা রিফাতের মরদেহ উদ্ধার করে।

সাইম রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে। আর রিফাত নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা মরহুম খাজা মইনুদ্দিনের ছেলে।

রাজশাহী নৌ পুলিশের উপপরিদর্শক শারিয়ার জানান, দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:নিখোঁজ পদ্মা নদী রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…