বাংলাদেশ

আহমদ ছফাকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

আহমদ ছফার ছবি ও তার নামের সঙ্গে সিনেমা নির্মাণের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য আহমদ ছফার ছবি ও তার জীবনী সংক্রান্ত তথ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

লেখক, ঔপন্যাসিক, কবি ও চিন্তক আহমদ ছফার ৮০ তম জন্মদিন আগামী ৩০ জুন। সে উপলক্ষ্যে তাকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা জহিরুল ইসলাম কচি।

শুক্রবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমদ ছফার জীবনীধর্মী ছবি নির্মাণের ঘোষণা দেন কচি। ফেসবুকে একটি পোস্টে তিনি জানান, আগামী বছর ২০২৪ সালের ৩০ জুন আহমদ ছফার ৮১ তম জন্মদিনে তাকে নিয়ে নির্মিতব্য সিনেমাটি মুক্তি পাবে।

পরিচালক জহিরুল ইসলাম কচি তার পোস্টে বলেন, ছফা ভাইয়ের ৮০তম জন্মদিন আগামী ৩০ জুন। ছফা ভাই এবং তার সময় নিয়ে একটি বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আমি। এবছরই ছবিটির কাজ শুরু হবে আশা করছি।

দর্শকদের উদ্দেশে তিনি আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন ২০২৪ সালে ছবিটি আপনাদের দেখাতে পারবো। এটি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি হবে।

ছবির চিত্রনাট্য যৌথভাবে রচনা করবেন সলিমুল্লাহ খান ও জহিরুল ইসলাম কচি। বিস্তারিত ঘোষণা আসবে আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য আহমদ ছফা স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে।

বিষয়:আহমদ ছফা বায়োপিক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…