বাংলাদেশ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন ত্রাণ তহবিলে দিলেন সেনা সদস্যরা

বন্যার্তদের সাহায্য করতে সেনা সদস্যরা ত্রাণ বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার কারণে পানিতে ডুবে থাকা এলাকায় সেনা সদস্যরা ত্রাণ বিতরণ করছেন, স্থানীয়রা সাহায্য নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ২২ আগস্ট রাতে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।

বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেয়া হয়েছে।

বিষয়:ত্রাণ তহবিল প্রধান উপদেষ্টা সেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…