ক্রিকেট

বুমরাহ’র দখলে ওয়াসিম আকরামের রেকর্ড

বুমরাহ’র দখলে ওয়াসিম আকরামের রেকর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার বুমরাহ মাঠে উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হেডিংলি টেস্টে বল হাতে নতুন এক কীর্তি গড়েছেন জাসপ্রীত বুমরাহ। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনেরি শেষ সেশনে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে ফিরিয়ে পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের ২৪ বছর আগে গড়া একটি রেকর্ড দখলে নেন ভারতের এই পেসার। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক এখন বুমরাহ।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন বুমরা। জ্যাক ক্রলিকে ফিরিয়ে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসান। ডাকেটকে ফিরিয়ে রেকর্ড দখলে নেয়ার পর জো রুটকেও ফেরান বুমরাহ। এই দেশগুলোতে ৬০ ইনিংসে ৩১ বর্ষী পেসারের উইকেট সংখ্যা ১৪৮টি। ওয়াসিম ৫৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন। এরপর এই তালিকায় আছেন ভারতের আরও তিন ক্রিকেটার- অনিল কুম্বলে (১৪১), ইশান্ত শর্মা (১৩০) ও মোহাম্মদ শামি (১২৩)।

হেডিংলি টেস্টে যশ্বী জয়সওয়াল, শুভমন গিল ও রিশভ পান্টের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭১ রান করেছে ভারত। জবাবে নেমে অলি পোপের অপরাজিত সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড।

বিষয়:অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ইংল্যান্ড ওয়াসিম বুমরাহ ভারত সেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…