বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

গ্যাসের চুলা জ্বলছে, নীল আগুনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের চুলার নীল আগুনের ছবি, যা রান্নার জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্যাসের পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ বুধবার (২০ মার্চ) রাজধানীর কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন। প্রায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাজধানী ঢাকার প্রায় ১০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিষয়:গ্যাস সংকট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…