চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমির যে ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় ঝড়!

ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’, নতুন সিজনের ফার্স্ট লুক আসছে বুধবার বিকেল ৫টায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৩, মে ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিকগুলোর অন্যতম ‘ব্যাচেলর পয়েন্ট’ আবার ফিরছে নতুন মৌসুম নিয়ে। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিজন ৫ আসছে খুব শিগগিরই। আর এই প্রত্যাবর্তনের প্রথম ঝলক বা ‘ফার্স্ট লুক’ প্রকাশ পেতে যাচ্ছে বুধবার (১৪ মে)।

নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ফার্স্ট লুক আসার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন সিজনে থাকবে একাধিক চমক, পুরনো চরিত্রদের পাশাপাশি আসবে নতুন মুখ, আর গল্পেও থাকবে ভিন্নধর্মী মোড়।

মঙ্গলবার দুপুরে অমি ঘোষণা দেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এর এর ফার্স্ট লুক আসবে বুধবার বিকেল ৫ টায়! আর সেই খবরে রীতিমত ঝড় বইছে ভক্ত অনুরাগীদের মনে।

Banglabid

অমির পোস্টটি ঘণ্টা দুয়েকের মধ্যে পৌঁছে গেছে লাখো মানুষের কাছে! সেই পোস্টে প্রায় লাখখানেক মানুষ রিয়েক্ট দিয়েছেন। ২ ঘণ্টায় মন্তব্য করেছেন প্রায় ১১ হাজার মানুষ! পোস্টটি শেয়ার হয়েছে ৩ হাজারের মতো!

‘ব্যাচেলর পয়েন্ট’ মূলত ঢাকায় থাকা কিছু তরুণ ব্যাচেলরের জীবন, সংগ্রাম, বন্ধুত্ব, প্রেম আর হাস্যরসের গল্প ঘিরে নির্মিত। সিরিজটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এর প্রতিটি চরিত্র ও সংলাপ সামাজিক মাধ্যমে মিম থেকে ট্রেন্ড—সব জায়গায় ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী চারটি সিজনেই দর্শকদের হৃদয় জয় করেছে চরিত্রগুলো— কাবিলা, হাবু, পাশা, শিমুলসহ অনেকে। তাদের দৈনন্দিন জীবনের গল্পে তুমুল জনপ্রিয় সিরিয়ালটির এবার টিভি পার্টনার চ্যানেল আই।

Reneta

ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এর ফার্স্ট লুক প্রকাশের পর ধারণা করা হচ্ছে, দর্শকদের প্রতিক্রিয়া ঝড় তুলবে সামাজিক মাধ্যমে। সিজনের প্রচার, ট্রেলার এবং প্রকাশের তারিখ নিয়েও শিগগিরই ঘোষণা আসবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিকাজল আরেফিন অমিকাবিলানাটকপলাশব্যাচেলর পয়েন্টমারজুকলিড বিনোদনসিজন-৫সিরিয়ালহাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা-মেঘনা-যমুনার পাশাপাশি বেসরকারি খাতেও তেল বিক্রির সুযোগ

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ডিসি হতে ৭০ কোটি টাকা চুক্তি!

আগস্ট ১২, ২০২৬

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT