চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
জনপদ, পঞ্চগড়
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পঞ্চগড়ে দুই দিনব্যাপী চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ ২০২৬-এর উদ্বোধন হয়েছে। সোনাহার ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভালে পৃষ্ঠপোষকতা করছে জাতীয় বিতর্ক ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), স্টুডেন্ট ফোর্স বিডি এবং গোল্ডেন আবাসিক স্কুল ও মডেল মাদ্রাসা।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই আয়োজনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ, শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই এই ফেস্টিভাল ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আরও জানান, বিতর্ক চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা, সহনশীলতা ও সমসাময়িক বিষয়ে সচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন লায়ন এম আলমগীর, যিনি জাতীয় বিতর্ক ফেডারেশন বাংলাদেশের ডিরেক্টর জেনারেল ও রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই সঙ্গে প্রশিক্ষক হিসেবেও সেশন পরিচালনা করেন।

Reneta

এছাড়া ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শিয়াবুজ্জামান চঞ্চল।

আয়োজকদের তথ্যমতে, দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক হিসেবে থাকবেন এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয়, খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক তরিকুল ইসলাম, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক জয় লালা এবং সোনাহার ডিবেটিং সোসাইটির আহ্বায়ক আরিফ বিল্লাহ।

উদ্বোধনের পর প্রথম দিনে বারোয়ারী বিতর্ক, সনাতনী বিতর্ক প্রতিযোগিতা, গেম শো, জীবনের লক্ষ্য নির্ধারণ বিষয়ক সেশনসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মতো সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়।

দ্বিতীয় দিনে সংসদীয় বিতর্ক, র‌্যাম্প শো, রম্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণ প্রশিক্ষণ, নিউজ প্রেজেন্টেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন থাকবে।

উল্লেখ্য, এর আগে ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালেও এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডিএস ডিবেট ফেস্টিভালপঞ্চগড়
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT