রাজনীতি

বিএনপি ও সমমনা দলগুলোর ১১ দফার অবরোধ কর্মসূচি শুরু

ঢাকার রাস্তায় যানবাহনের চলাচল, ট্রাফিক জ্যাম ও যানজটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে, ট্রাফিক জ্যাম ও যানজটের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার পতন ও তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ১১ দফায় ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

আজ (১২ ডিসেম্বর) মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

১১ দফায় ডাকা অবরোধের মঙ্গলবার সকালে রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলতে দেখা গেছে। বিএনপির ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এরমধ্যে টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ের সামনে গাবতলী ৮ নাম্বার বাসে, রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এর স্টাফ বাসে, মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়া মোহাম্মদপুর থানাধীন তিনরাস্তা মোড়ে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয়ার সময় ২ যুবদল কর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বিষয়:অবরোধবিএনপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…