বাংলাদেশ

দলের সাথে জিএম কাদের-চুন্নুর কোনো সম্পর্ক নেই: কাজী মামুন

৯ মার্চ রওশনপন্থী জাতীয় পার্টির দশম সম্মেলন

জিএম কাদের-চুন্নুর সঙ্গে সম্পর্ক নেই, কাজী মামুনের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী মামুনের সভাপতিত্বে দলের সঙ্গে জিএম কাদের ও চুন্নুর সম্পর্কের বিষয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির দশম কাউন্সিল সম্মেলন হবে ৯ মার্চ। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ওই সম্মেলনে নতুন কমিটি নির্বাচন ছাড়াও চমক থাকবে বলে জানিয়েছেন দলের নেতারা।

শনিবার ১০ জানুয়ারি গুলশানে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ জানিয়েছেন, প্রাথমিকভাবে দোসরা মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করা হলেও ভেন্যু সংকটের কারণে ৯ মার্চ সম্মেলন হবে।

জাতীয় পার্টির রওশন অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, ৬২ জন স্বতন্ত্র এমপি এবারের জাতীয় সংসদে থাকলেও তারা কোন প্ল্যাটফর্ম করতে পারেননি। জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু ১১ জন এমপি নিয়ে সংসদে দায়িত্ব পালন করছেন। দলের সাথে তাদের কোন সম্পর্ক নেই। তবে দলে টিকে থাকার প্রয়োজনে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে মূল দলে ফিরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দ্বিবার্ষিক সম্মেলনের ইতোমধ্যে চার বছর পেরিয়ে গেছে উল্লেখ করে দলের নেতারা জানিয়েছেন, আসন্ন সম্মেলনে নতুন কমিটি হবে। ইতোমধ্যে জিএম কাদেরকে দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। আসছে কাউন্সিলে দলের কর্মীরাই নেতা নির্বাচন করবেন বলে জানান জাতীয় পার্টির রওশন অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ।

বিষয়:জাতীয় পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…