চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
বিনোদন
A A

নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই যোগ হচ্ছে নতুন সিনেমা ও সিরিজ। এর মধ্যে কিছু কনটেন্ট দর্শকের পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিচ্ছে, আবার কিছু সমালোচকদের প্রশংসা কুড়িয়েও দর্শকের নজর এড়িয়ে যাচ্ছে। চলতি সপ্তাহে নেটফ্লিক্সে আলোচনায় থাকা সিনেমা ও সিরিজের তালিকায় রয়েছে হরর, অ্যাকশন, রোমান্স, ট্রু ক্রাইম ও সাহিত্যনির্ভর গল্প।

এই সপ্তাহে দর্শকের আগ্রহের শীর্ষে থাকা ১০টি কনটেন্ট—

Wagner Moura, Noah Alexander Sosnowski, Riley Chung, and Greta Lee in a still from the film The Last House (2026)

দ্য লাস্ট হাউস
ধরন: হরর-থ্রিলার সিনেমা

৭ আগস্ট মুক্তির পর থেকেই নেটফ্লিক্সের সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘দ্য লাস্ট হাউস’। ওয়াগনার মউরা ও গ্রেটা লি অভিনীত সিনেমাটিতে রহস্যময় এক বিপদের মধ্যে বাড়িতে আটকে পড়ে একটি পরিবার। সমালোচকদের কাছ থেকে মাত্র ২৭ শতাংশ ইতিবাচক রেটিং পেলেও দর্শকের আগ্রহে পিছিয়ে নেই সিনেমাটি।

Liam Neeson in a still from the movie In the Land of Saints and Sinners

ইন দ্য ল্যান্ড অব সেইন্টস অ্যান্ড সিনার্স
ধরন: অ্যাকশন-থ্রিলার সিনেমা

লিয়াম নিসন অভিনীত সিনেমাটিতে দেখা যায় অবসরপ্রাপ্ত এক খুনিকে, যিনি ১৯৭০-এর দশকের আয়ারল্যান্ডে আবারও বিপজ্জনক এক সংঘাতে জড়িয়ে পড়েন। রটেন টমেটোসে ৮৩ শতাংশ ইতিবাচক রেটিং পাওয়া সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির পর দ্রুত দর্শকের নজর কেড়েছে।

Promo image for My Life with the Walter Boys Season 3

মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ —সিজন ৩

৬ আগস্ট মুক্তির পর থেকেই নেটফ্লিক্সের কনটেন্টের তালিকায় শীর্ষে রয়েছে সিরিজটি। আগের সিজনের জটিল সম্পর্কের গল্প এবার আরও নতুন মোড় নিয়েছে। জ্যাকি, কোল ও অ্যালেক্সের গল্পের সঙ্গে যুক্ত হয়েছে নতুন চরিত্র ও নতুন সংকট।

Still from Part 2 of One Hundred Years of Solitude

ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড’—পার্ট ২
সাহিত্যনির্ভর ড্রামা সিরিজ

Banglabid

গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের নোবেলজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির দ্বিতীয় ও শেষ পর্বে আবারও দর্শক ফিরছেন মাকোন্দো ও বুয়েন্দিয়া পরিবারের জগতে। সাত পর্বের এই অংশে পারিবারিক অভিশাপ ও অতীতের নানা ঘটনা আরও গভীরভাবে উঠে এসেছে।

Photo that was used in the Documentary The Idaho Murders: College Nightmare

দ্য আইডাহো মার্ডার্স: কলেজ নাইটমেয়ার
ধরন: ট্রু ক্রাইম ডকুমেন্টারি

২০২২ সালে ইউনিভার্সিটি অব আইডাহোর চার শিক্ষার্থী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত তিন পর্বের এই তথ্যচিত্রে তদন্ত, ডিএনএ প্রমাণ, বডিক্যাম ফুটেজ ও নিহতদের পরিবারের সাক্ষাৎকার উঠে এসেছে। নেটফ্লিক্সের দর্শক তালিকাতেও এটি বেশ ওপরে রয়েছে।

Promo image for the Netflix series The Bombing of Pan Am 103

দ্য বোম্বিং অব প্যান অ্যাম ১০৩
ধরন: ট্রু ক্রাইম লিমিটেড সিরিজ

১৯৮৮ সালের লকারবি বিমান হামলা এবং দীর্ঘদিন ধরে চলা তদন্তের কাহিনি নিয়ে নির্মিত ছয় পর্বের সিরিজটি। ঘটনাটির পেছনের রহস্য ও বিচারের দীর্ঘ প্রক্রিয়া ধীরগতির গল্প বলার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

A still from Five Nights at Freddy's 2

ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিজ ২
ধরন: হরর সিনেমা

Reneta

জশ হাচারসন ও পাইপার রুবিও অভিনীত সিনেমাটি আগের কাহিনির পরবর্তী অধ্যায়। সমালোচকদের কাছ থেকে মাত্র ১৭ শতাংশ রেটিং পেলেও দর্শকদের রেটিং ৮২ শতাংশ। সিনেমাটি বিশ্বব্যাপী ২৩৯ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে।

Aaron Eckhart and Alex Pettyfer in a still from Chief of Station

চিফ অব স্টেশন
ধরন: অ্যাকশন-থ্রিলার

অ্যারন একহার্ট অভিনীত সিনেমাটিতে স্ত্রীর মৃত্যুর রহস্য অনুসন্ধান করতে গিয়ে এক সাবেক সিআইএ কর্মকর্তার বিপজ্জনক অভিযানের গল্প দেখানো হয়েছে। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এবার নেটফ্লিক্সে নতুন দর্শক পাচ্ছে।

Promo image for Terry McMillan Presents: His, Hers & Ours

টেরি ম্যাকমিলান প্রেজেন্টস: হিজ, হার্স অ্যান্ড আওয়ার্স
ধরন: রোমান্টিক কমেডি

টেই ডিগস ও লেসলি-অ্যান ব্রান্ডট অভিনীত সিনেমায় দুই একক অভিভাবকের প্রেমের গল্পের সঙ্গে জড়িয়ে যায় তাদের কিশোর সন্তানদের সম্পর্কও। হালকা মেজাজের রোমান্টিক গল্প হিসেবে নেটফ্লিক্সে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

Bo Burnham and Elsie Fisher in Eighth Grade

এইটথ গ্রেড
ধরন: কমেডি-ড্রামা

২০১৮ সালের প্রশংসিত সিনেমাটি নতুন করে নেটফ্লিক্সের দর্শকদের সামনে এসেছে। এলসি ফিশার অভিনীত কিশোরী কায়লার স্কুলজীবন, আত্মবিশ্বাসের সংকট ও সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে তার সম্পর্কের গল্প দেখানো হয়েছে। রটেন টমেটোসে সিনেমাটির রেটিং ৯৯ শতাংশ। স্ট্যাকার.কম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থ্রিলারদ্য লাস্ট হাউসনেটফ্লিক্সলিড বিনোদনসাহিত্যসিনেমাসিরিজহরর
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT