জনপদ

রাজশাহীতে নারীসহ আটক সেই ভাইরাল ওসি

রাজশাহীতে নারীসহ আটক সেই ভাইরাল ওসি

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ঘুষ লেনদেন ও নারী কেলেঙ্কারির অভিযোগে আলোচনায় আসা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুবকে আটক করা হয়েছে। আটকের পর তাকে বর্তমানে চন্দ্রিমা থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, সানজিনা মৌ নামের এক নারীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করছিলেন মাহবুব। এ সময় স্থানীয় লোকজন ওই কক্ষটি ঘিরে ফেলেন। পরে প্রায় দুই ঘণ্টা তারা কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় রাখেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে দরজা ভেঙে ওই কক্ষ থেকে মাহবুব ও ওই নারীকে বের করে আনা হয়।

এ সময় মাহবুব ওই নারীকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন। তবে তার দাবির সমর্থনে কোনো বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা গেছে।

তবে সঙ্গে থাকা ওই নারী মাহবুবের স্ত্রী কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আটকের পর মাহবুবকে চন্দ্রিমা থানায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়:নারী কেলেঙ্কারি রাজশাহী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…