ভারতীয় সিনেমার অন্যতম সফল পরিচালক হিসেবে এখন পরিচিত লোকেশ কঙ্গরাজ। যার হাতে নির্মিত হয়েছে ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘লিও’ মত মাস্টার পিস সব ছবি। এবার গুঞ্জন উঠেছে বড় পর্দায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত লোকেশ কঙ্গরাজ পরিচালিত ও থালাপতি বিজয় অভিনীত ব্লকবাস্টার হিট ছবি ‘লিও’র সিকুয়েল আসছে।
সম্প্রতি চেন্নাই কমিক কন ইভেন্ট চলাকালীন মিডিয়ার সাথে একটি কথোপকথনের সময় লোকেশ কঙ্গরাজকে তার আসন্ন প্রকল্পগুলি সম্পর্কে জানতে চাওয়া হয়। যার মধ্যে ‘লিও’র সম্ভাব্য সিকুয়েল সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে।
যা উত্তরে লোকেশ জানান, “লিও টু’ অবশ্যই সম্ভব, যদি নির্দিষ্ট পরিস্থিতিতে পড়তে হয়। থালাপতি বিজয় এই মুহূর্তে ভিন্ন কাজ (রাজনীতি) নিয়ে ব্যস্ত, তাই আমি তার সিদ্ধান্তে সাধুবাদ জানাই। ‘লিও টু’ এর জন্য সবসময় একটি সম্ভাবনা রয়েছে এবং আমি এটি করব, যখন সে (থালাপতি বিজয়) চাইবেন।”
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।- পিঙ্কভিলা








