চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন দেখা গেছে। বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এবার নির্বাচনে ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হয়েছে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে দরকার ১১৮ আসন। সে হিসেবে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন দূরে ছিল। এ অবস্থায় ভারতীয় জাতীয় কংগ্রেস (কংগ্রেস) তাদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি এক ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। তবে এই সমর্থন পুরোপুরি নিঃশর্ত নয়। কিছু শর্তের ভিত্তিতে কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে যে রাজ্যে ডিএমকে ও এআইএডিএমকের প্রভাব ছিল, সেখানে এবার নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে।

Banglabid

৫টি আসন জেতা কংগ্রেস নতুন মন্ত্রিসভায় দুইটি মন্ত্রী পদ এবং কিছু সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ চাইতে পারে। বুধবারই তারা সমর্থনের আনুষ্ঠানিক চিঠি দিতে পারে।

১৯৬৭ সাল থেকে তামিলনাড়ুতে ক্ষমতা শুধু ডিএমকে আর এআইএডিএমকের মধ্যেই ছিল।

কিন্তু ২০২৬ সালের ফলাফলে সেই ধারা ভেঙে গেছে। ডিএমকেকে হারিয়ে এবং এআইএডিএমকেকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বিজয়ের দল এখন শুধু কিংমেকার নয়, সরাসরি সরকার গঠনের অবস্থায় এসেছে।

Reneta

চেন্নাইয়ে নিজের বাসভবনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর প্রায় নিশ্চিত হয়েছে যে, আগামী ৭ মে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তার সঙ্গে আরো ৯ জন মন্ত্রীও শপথ নিতে পারেন বলে জানা গেছে।

শুধু কংগ্রেসই নয়, বিজয় ও তার দল বামপন্থী দলগুলো, ভিসিকে এবং আইইউএমএলের মতো ছোট দলগুলোর সঙ্গেও আলোচনা করছে।

এসব দলও যদি সমর্থন দেয়, তাহলে তামিলনাড়ুতে একটি স্থিতিশীল ও শক্তিশালী জোট সরকার গড়া সম্ভব। যদিও ডিএমকে এখনো আশা করছে, বামেরা তাদের ছেড়ে যাবে না; কিন্তু কংগ্রেসের অবস্থান পরিষ্কার হওয়ার পর তাদের ওপর চাপ অনেক বেড়েছে।

এখন সবাই অপেক্ষা করছে ৭ মে শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য। চেন্নাইয়ের পানাইয়ুরে এখন ব্যস্ততা চলছে। সেখানেই টিভিকে-এর প্রধান কার্যালয়ে কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজয়ের বৈঠক হওয়ার কথা। এই জোট সফল হলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে। সিনেমার ‘থালাপতি’ এবার বাস্তবজীবনে শাসকের ভূমিকায় আসতে চলেছেন, এটাই এখন সবার নজরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসের সমর্থনেথালাপতিথালাপতি বিজয়মুখ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT