প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ২৫ কাঠা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে ছাত্রলীগের একটি টিম জেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক রফিকুল মিয়ার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এসময় হিমুন জানান: আমরা প্রাথমিকভাবে জানতে পারি কৃষক মো. রফিকুল মিয়ার শ্রমিকের অভাবে ২৫ কাঠা জমির ধান কাটতে না পারছিলেন না। আমি জানতে পেরে তার সঙ্গে কথা বলি এবং আশ্বস্ত করি আজ আমাদের একটি টিম এসে ধান কেটে ঘরে তুলে দিবো। আমি আমার কথা অনুযায়ি আজ কৃষক রফিকুল মিয়ার ২৫ কাঠা ধান কেটে বাড়িতে পৌঁছে দিলাম।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের এই মহৎ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে এসময় জানান হিমুন সরকার।







