গাড়ি চালিয়ে দুইজনকে হত্যা, দোষ স্বীকার করে আদালতে গায়ক

একজন নারী সেলিব্রিটি হোস্টেল পার্টিতে মজা করছেন, সাদা পোশাক ও হ্যাট পরা, সানগ্লাস পরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুইজনকে হত্যার দায়ে থাইল্যান্ডের জনপ্রিয় পপ গায়ক মানাসাওইন নানতাসেনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ব্যাংকক আদালত। ভক্তদের কাছে তিনি ‘টিক শিরো’ নামে পরিচিত।
আশি ও নব্বইয়ের দশকে টিক শিরো ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার পোশাক ও নাচের স্টাইলের জন্য তাকে থাইল্যান্ডের ‘মাইকেল জ্যাকসন’ বলা হতো।
পুলিশ জানায়, ২০২৪ সালের অক্টোবরে ব্যাংককের একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয় টিক শিরোর গাড়ি। এতে মোটরসাইকেলে থাকা এক নারী ঘটনাস্থলে মারা যান এবং তার ভাই ব্রিজ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে গায়কের হাঁটু গেড়ে বসে কান্নার একটি ভিডিও ভাইরাল হয়।
রায় ঘোষণার সময় আদালত জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং দোষ স্বীকার করেছেন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন। তাদের শেষকৃত্যেও অংশ নিয়েছিলেন। সব দিক বিবেচনা করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আদালত তাঁর ড্রাইভিং লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।






