চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-তাইজুল-সাকিব-ইবাদত, র‍্যাঙ্কিংয়ে সবারই উন্নতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বলিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং-বোলিং তালিকায় উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান, স্পিনার তাইজুল ইসলাম ও পেসার ইবাদত হোসেনের।

ব্যাটিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন মুশফিক। বোলারদের মধ্যে তিন ধাপ করে এগিয়েছেন সাকিব ও তাইজুল। ১৫ ধাপ উন্নতি হয়েছে ইবাদতের। আইসিসি বুধবার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে দারুণ সফল ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১ রান করেন। বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হন। সিরিজে সর্বোচ্চ ১৭৭ রান ছিল মুশফিকের। র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে এখন মুশি।

Banglabid

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসে ৪৩ ও ২৩ রান করেছিলেন লিটন দাস। র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তার। দুধাপ পিছিয়ে ৬৮৪ রেটিং নিয়ে ১৬তম স্থানে আছেন, যা বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান।

একধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫৮৩ রেটিং নিয়ে ৩৮তম স্থানে আছেন সাকিব। ৯১৫ রেটিং নিয়ে ব্যাটারদের তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

আয়ারল্যান্ড টেস্টে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি ছিলেন তাইজুল। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৬৩০ রেটিং নিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার। বাংলাদেশের পক্ষে এটিই সেরা অবস্থান।

Reneta

আয়ারল্যান্ডের বিপক্ষে কেবল ২ উইকেট নিলেও তিন ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫৮৩ রেটিং নিয়ে বোলিংয়ের ২৬তম স্থানে আছেন তিনি। চার ধাপ পিছিয়ে ২৮তম স্থানে গেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

আইরিশদের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নেন এবাদত। ১৫ ধাপ এগিয়ে ৬৭ তম স্থানে জায়গা করে নিয়েছেন। বোলারদের তালিকার ৮৬৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতটিম টাইগার্সতাইজুলবাংলাদেশ ক্রিকেট দলমুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: বাহাউদ্দিন নাছিম

পরবর্তী

জীবন-মাহতিম জুটির ঈদ উপহার

পরবর্তী
জীবন ও মাহতিমের সঙ্গে ঈদ উপহার পেয়ে খুশি পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন-মাহতিম জুটির ঈদ উপহার

অমর্ত্য ঘোষের ছবি, তিনি একজন বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের চাইতেও বড় একজন মানুষ

সর্বশেষ

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT