চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসান-নাহিদ-তাসকিনদের দুর্দান্ত এক রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিনের জোড়া উইকেট নেওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ ধসিয়ে দিয়েছেন স্বাগতিক ব্যাটারদের। সঙ্গে টাইগারদের ইতিহাসে প্রথমবার এক ইনিংসে ১০ উইকেটের সবকটি পেসাররা নেয়ার রেকর্ড গড়েছেন।

দ্বিতীয় ইনিংসে ৪৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন হাসান। ৪৪ রান দিয়ে নাহিদ নিয়েছেন ৪ উইকেট। আরেক পেসার তাসকিন নিয়েছেন বাকি এক উইকেট।

এর আগে এক ইনিংসে টাইগার পেসারদের সর্বোচ্চ সাফল্য ছিল ৯ উইকেট। চারবার নিয়েছিলেন- ২০০১ সালের এপ্রিলে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে, একইবছর ডিসেম্বরে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০০৫ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। সবশেষ ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি পেসাররা মোট ৯ উইকেট নিয়েছিল এক ইনিংসে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের ২৭৪ রানে আটকে দেয় শান্ত বাহিনী। জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে ২৬২ রান তোলে বাংলাদেশ। ১২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭২ রানে থামে পাকিস্তান। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভারে ৪২ রান তুলেছে বাংলাদেশ। জাকির হাসান ২৩ বলে ৩১ রান এবং সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে ক্রিজে আছেন।

ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপনাহিদবাংলাদেশ-পাকিস্তান টেস্টমিরাজরাওয়ালপিন্ডিরাওয়ালপিন্ডি টেস্টলিটনলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার করল ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা

পরবর্তী

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক

পরবর্তী
আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক মন্ত্রী, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক

বৃষ্টির কারণে খেলার মাঠে পানি জমে গেছে, খেলা বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকস্বল্পতায় খেলা বন্ধের পর বৃষ্টির হানা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT