চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে বিমানঘাঁটিতে জঙ্গি হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের বেলুচিস্তানে গতকাল জঙ্গি হামলায় ১৪ সেনার মৃত্যুর ঘটনার পর আজ আবারও দেশটির মিয়ানওয়ালি এয়ারবেসে হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলায় পাকিস্তানের বিমানবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আজ (৪ নভেম্বর) শনিবার ভোররাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত মিয়ানওয়ালি এয়ারবেসে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ এই হামলা চালিয়েছে। এই হামলায় যুক্ত জঙ্গিদের নির্মূল করা হয়েছে দাবি করে এই হামলাকে ‘ব্যর্থ’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

এয়ারবেসের প্রাচীরে মই লাগিয়ে এয়ারবেস চত্বরে ঢোকে জঙ্গিরা। জঙ্গিদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল বলে জানা গিয়েছে। এয়ারবেসের হ্যাঙার এবং রানওয়ের কাছে দাঁড়িয়ে থাকা একাধিক যুদ্ধবিমানে হামলা চালায় জঙ্গিরা। এই হামলা পাকিস্তানি সামরিক বাহিনীর কেউ হতাহত হননি। তবে একাধিক পাক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী আজ সকালে এক বিবৃতি জারি করে জানায়, হামলা প্রতিহত করার সময় ৩ জন জঙ্গি নিহত হয়েছে এবং আরও ৩ জন জঙ্গিকে আটক করা হয়েছে। দুপুরে একটি আপডেটে তারা ক্লিয়ারেন্স অপারেশন শেষ হয়েছে এবং মোট ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায়।

এর আগে গতকাল পাকিস্তানের বেলুচিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী জঙ্গিদের হামলায় ১৪ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। ওই অঞ্চলের গোয়াদার জেলায় মৎস্যজীবীদের একটি গ্রামের কাছে সেনাদের ২টি গাড়িতে এই হামলা চালানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি হামলাপাকিস্তানবিমানঘাঁটিতে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT