চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্রপ্রার্থী, সেনাবাহিনী ও বিএনপির সন্ত্রাস বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। সহিংসতা করে, ষড়যন্ত্র করে সাত জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা ভুল ধারণা। হামলা সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: শরীকদের আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী নিয়ে দাবি থাকতে পারে কিন্তু স্বতন্ত্রপ্রার্থী থাকবে। তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা যাবে না। সবাই নির্বাচন আচরণ বিধি মেনে চলবে। স্বতন্ত্রপ্রার্থীদের নিয়ে কারো অস্বস্তি থাকলেও সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।

তিনি বলেন, সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নয় আওয়ামী লীগ। সেনাবাহিনীকে সব বিষয়ে বিতর্কিত করার বিরুদ্ধে। নির্বাচনে সেনাবাহিনীর যে ভূমিকা তা লিপিবদ্ধ আছে। সংবিধান অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকলে, এতে আওয়ামী লীগের আপত্তি নেই।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন: দেশ ও জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি। তাদের আন্দোলন মানেই, আগুন সন্ত্রাস। ষড়যন্ত্র সন্ত্রাস করে ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে সেটা তাদের ভুল ধারণা। হামলা সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ দপ্তর সায়েম খান প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরদ্বাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT