চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির তিন দিনেই ৫০ কোটির ঘরে ধানুশ-কৃতির সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

শুক্রবার (২৮ নভেম্বর) বিশ্বের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে আনন্দ এল রাই পরিচালিত কৃতি শ্যানন ও ধানুশ অভিনীত সিনেমা ‘তেরে ইশক ম্যায়’। আর মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে বক্স অফিসে যথাক্রমে  ১৫.২৫ ও ১৬.২৫ কোটি রুপি আয় করা এই ছবিটি মুক্তির তৃতীয় দিনে ১৮.০৭ কোটি রুপি আয় করেছে। ফলে তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫০.৫ কোটি রুপি।

এদিকে ছবিটির রেটিং নিয়ে নানান মত দ্বিমত থাকলেও অমর উজালা পত্রিকায় প্রকাশিত চলচ্চিত্রটির সমালোচনায় কিরণ জৈন পাঁচে রেটিং দিয়েছেন তিন। তিনি লিখেছেন, “সামগ্রিকভাবে ‘তেরে ইশক মে’ সিনেমা অবশ্যই দেখা উচিত। বিশেষত তাদের যারা ভালোবাসার গল্প দেখতে পছন্দ করেন।”

বলি‌উড হাঙ্গামা পাঁচে রেটিং দিয়েছে ৩। সংবাদমাধ্যমটি লিখেছে, “এটি একটি তীব্র প্রেমকাহিনি।” এ লেখায় সিনেমাটিকে ‘স্মরণীয় নাটকীয় মুহূর্ত’, প্রধান অভিনেতাদের ‘শক্তিশালী’ অভিনয়ের প্রশংসা করা হয়েছে। তবে সিনেমাটির দৈর্ঘ্য ‘অতিরিক্ত’ এবং দ্বিতীয়ার্ধ ‘দুর্বল’ বলে সমালোচনা করা হয়েছে, যা সিনেমাটির প্রভাবকে মারাত্মকভাবে কমিয়ে দেয়।

হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি পাঁচে রেটিং ৩ দিয়েছেন। তিনি লিখেছেন, “আনন্দ এল রাইয়ের একটি অশান্ত, অসম প্রেম কাহিনি, যা ধানুশ ও কৃতি স্যাননের শক্তিশালী অভিনয়ে উজ্জ্বল হয়েছে।”

এদিকে বলিউড মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত বলিউডের ৪৩টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় সবার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। সেই তালিকায় ‘তেরে ইশক মে’ সিনেমার অবস্থান অষ্টম (১৫.২৫ কোটি রুপি)।

Reneta

ধানুশ-কৃতি ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—প্রকাশ রাজ, প্রিয়াংশু, টোটা রায় চৌধুরী, জয়া ভট্টাচার্য প্রমুখ। ভূষণ কুমার, কৃষ্ণা কুমার, আনন্দ এল রাই প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ কোটি রুপি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'তেরে ইশক ম্যায়'কৃতি শ্যাননজয়া ভট্টাচার্যটোটা রায় চৌধুরীধানুশপ্রকাশ রাজপ্রিয়াংশুবক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT