চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ‘ককটেল’-এর রেকর্ড ভাঙলো ‘ককটেল ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২০, জুন ২০২৬
বিনোদন
A A

শুক্রবার (১৯ জুন) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শহীদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘ককটেল ২’। আর মুক্তি পেয়েই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি।

ট্রেড রিপোর্ট অনুযায়ি, ছবিটি প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে। শুধু তাই নয়, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে এই সিক্যুয়েল।

মুক্তির আগে ‘ককটেল ২’-এর জন্য ১.৬ লক্ষ টিকিটের অগ্রিম বুকিং হয়েছিল, যার মাধ্যমে প্রায় ৫.৫৭ কোটি টাকা আয় হয়। সেই হিসেবে ট্রেড বিশ্লেষকদের অনুমান ছিল, ছবিটি প্রথম দিনে ১০ থেকে ১২ কোটি টাকার ব্যবসা করতে পারে। তবে সব হিসাব ছাপিয়ে ছবিটি প্রথম দিনেই ১৩.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে।

Banglabid

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’-এ অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাডুকোন এবং ডায়ানা পেন্টি। ছবিটি মুক্তির প্রথম দিনে ১০.৯৫ কোটি টাকা আয় করেছিল। সেই তুলনায় ‘ককটেল ২’-এর ১৩.৫০ কোটি টাকার ওপেনিং স্পষ্টভাবে পুরনো ছবির রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এদিকে ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও ভালো সূচনা করেছে ‘ককটেল ২’। আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি ৪ কোটি টাকার বেশি আয় করেছে। ফলে বিশ্বব্যাপী প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ২০.২০ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, শুক্রবার মুক্তি পাওয়ায় ছবিটি সপ্তাহান্তের সুবিধা পেয়েছে। ছবির গানগুলি মুক্তির আগেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। পাশাপাশি শহীদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যাননের নতুন জুটিকে ঘিরেও ছিল ব্যাপক কৌতূহল। ফলে সন্ধ্যা ও রাতের শোগুলিতে দর্শকদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ককটেল ২’কৃতি শ্যাননবক্স অফিসরাশমিকা মান্দানাশহিদ কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT