চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার অধিনায়কত্ব হারালেন স্টেগেন, নেতৃত্বে আরাউজো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড় আরাউজো, অধিনায়কত্ব গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ও মার্ক-আন্ড্রে টের স্টেগেনের মধ্যে সম্পর্কের উষ্ণতার খবর আলোচনায়। এবার জার্মান গোলরক্ষককে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিল কাতালান ক্লাবটি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ক্লাবটি সহ-অধিনায়ক রোনাল্ড আরাউজোকে।

বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা। বলেছে, ‘মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় এবং বিষয়টি চূড়ান্তভাবে সমাধান না হওয়া পর্যন্ত, ক্লাব, ক্রীড়া পরিচালক ও কোচিং স্টাফের সঙ্গে পারস্পরিক সম্মতিতে দলের প্রথম অধিনায়ক হিসেবে তার দায়িত্ব সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাবের সঙ্গে তার বিরোধের কারণ হলো, নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে চাননি তিনি। কাতালান ক্লাবটি চেয়েছিল, তার দীর্ঘ মেয়াদে বাইরে থাকার ভিত্তিতে লা লিগার নিয়ম ব্যবহার করে যেন নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারে তারা।

লা লিগার নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড়কে দীর্ঘমেয়াদী অনুপস্থিতি হিসেবে বিবেচনা করার জন্য অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে। হাঁটুর চোটে গত মৌসুমে লম্বা সময় বাইরে থাকা টের স্টেগেনের পিঠে অস্ত্রোপচার হয় গত মাসের শেষ দিকে। তখন জানানো হয়, অন্তত তিন মাস বাইরে থাকতে হবে ৩৩ বর্ষী ফুটবলারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাউজোবার্সেলোনালা লিগালিড স্পোর্টসস্টেগেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT