চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, ঝালকাঠি
A A

মানিক রায়: ঝালকাঠির রাজাপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বিরাজ করছে চরম উত্তেজনা। জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ ১৩ আগস্ট বুধবার রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্বর এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে। মঙ্গলবার রাত ১০টা থেকে এই ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, একই স্থানে পৃথক দুটি রাজনৈতিক দলের সমাবেশের ঘোষণা এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপির একটি অংশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের নাম উল্লেখ করে দাওয়াতপত্র বিতরণ করা হয়।

অন্যদিকে, একই স্থানে এবং একই সময়ে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় উপজেলা যুবদলের অপর একটি অংশ। যুবদলের প্যাডে ছাপানো আমন্ত্রণপত্রে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং সদস্যসচিব আনিছুর রহমানকে অতিথি হিসেবে উল্লেখ করা হয়।

পাল্টাপাল্টি সমাবেশের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতেই উপজেলা পরিষদ মার্কেট চত্বর এলাকায় দু’পক্ষ পৃথক মঞ্চ নির্মাণ করে এবং শব্দযন্ত্র ব্যবহার শুরু করে। এছাড়া, সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও এলাকায় অবস্থান নেওয়ার কারণে পুরো রাজাপুর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উপজেলা প্রশাসনকে অবহিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৪ ধারা জারিবিএনপিযুবদল
শেয়ারTweetPin

সর্বশেষ

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা, ব্যর্থ হয়ে গুলি

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আসামি গ্রেপ্তার

জুন ৯, ২০২৬

কাশ্মীরে বিক্ষোভ-সহিংসতায় নিহত অন্তত ৩০, আহত প্রায় ২০০

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম: দুই কর্মকর্তা গ্রেপ্তার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল: তথ্য প্রতিমন্ত্রী

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT