চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে রুমিন ফারহানার সাথে বিএনপির নেতাকর্মীদের উত্তেজনা

মনজুরুল আলম মনজুরুল আলম
১১:০১ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন। তিনি শহীদ মিনারে ফুল না দিয়েই ফিরে যান। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এসময় সংঘর্ষে তার এক কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার নেতাকর্মীরা।

একুশের প্রথম প্রহরে শুক্রবার রাতে‎‎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরাইল উপজেলা সদরের শহীদ মিনারে যান এমপি রুমিন ফারহানা। তবে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টারের গ্রুপের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। ‎এ সময় রুমিন ফারহানার এক কর্মী আহত হন বলে তার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়। পরে নিরাপত্তাজনিত কারণে ফুল না দিয়েই শহীদ মিনার ত্যাগ করেন রুমিন ফারহানা।

‎ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন,‎ “বিএনপি যদি তাদের নেতাকর্মীদের লোকাল লেভেলে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।

“‎তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করে একটি অশোভন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

Reneta

‎এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়ারুমিন ফারহানা ও বিএনপি গ্রুপের মধ্যে উত্তেজনাসরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT